শিরোনাম ::
শিরোনাম ::
Advertisement

সুন্দরবনে অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: অস্ত্রসহ জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্য আটক

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


শ্যামনগর প্রতিনিধি | Bnc News .

বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযান “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এর আওতায় সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে।

বুধবার ১০ জুন ২০২৬ সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সরকারের নির্দেশনায় সুন্দরবন অঞ্চলকে দস্যুমুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এসব অভিযানের ধারাবাহিকতায় জোনাব বাহিনীর সক্রিয় সদস্যদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

Bnc News-কে জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কালিঞ্চি সুইচগেইট সংলগ্ন এলাকায় জোনাব বাহিনীর সদস্যরা অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে গত ৯ জুন ২০২৬ সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী একটি বিশেষ অভিযান পরিচালনা করে তিনজন সক্রিয় সদস্যকে আটক করে।

পরবর্তীতে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত ১১টায় শ্যামনগর থানার হরিণটানা খাল সংলগ্ন এলাকা থেকে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন আজিবার গাজী (৪৭), রবিউল গাজী (৪৪) এবং ফারুক হোসেন (৩৬)। তারা সবাই শ্যামনগর থানার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তারা জোনাব বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে সুন্দরবন এলাকায় ডাকাতি, জেলেদের ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিল বলে জানানো হয়।

উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড জানায়, সুন্দরবন অঞ্চলে দস্যু দমন কার্যক্রম চলমান থাকবে এবং নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে কিছু স্বার্থান্বেষী মহল বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অভিযানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলেও উল্লেখ করা হয়।

সবশেষে তিনি জানান, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।


×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন